সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

সাপাহারে শিশু বিবাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
সাপাহারে শিশু বিবাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
SAMSUNG DIGITAL CAMERA

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে শিশু বিবাহ বিষয়ক গবেষনালদ্ধ ফলাফল উপস্থাপন ও করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বে-সরকারী সংস্থা বরেন্দ্র সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও), বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং একশন এইড বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক আকতার হোসেন এর সভাপতিত্বে ও ব্যাবস্থাপনায় কোঅর্ডিনেটেড লাইভলীহুড ইনিশিয়েটিভ ফর ম্যাক্সিমাম এ্যাডাপটেশন টু ইনভাইরনমেন্ট (ক্লাইমেট) প্রকল্পের পক্ষ থেকে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থার শিশু বিবাহ বিষয়ক গবেষনালদ্ধ ফলাফলের উপর করণীয় সম্পের্কে বিস্তারিত আলোচনা করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ড.মুহাম্মাদ আমিনুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর ডি. আমিনুল ইসলাম,  ছালে মাহমুদ এ্যাসি: প্রফেসর রাবি, একে আনোয়ার হোসেন এ্যাসি: প্রফেসর রাবি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ওমর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান  মোরশেদা পারভীন, সাদ আহম্মেদ শামীম ডেপুটিম্যানেজার একশান এইড বাংলাদেশ, ইউপি চেয়ারম্যান আকবর আলী, আতোয়ার হোসেন বিএসডিও, একশন এইডের প্রতিনিধি জিনাত হাসিব প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

উপজেলার পাতাড়ী ইউনিয়নে শিশু বিবাহের কারণ ও প্রভাব বিষয়ে গবেশণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গবেষক ইতি রানী বিশ্বাস ও  আরিফুল ইসলাম। এসময় উক্ত কর্মশালায় উপজেলার সকল বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/অ