সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে মরহুম মহবুবউজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে মরহুম মহবুবউজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার উন্নয়নের রূপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির পথিকৃৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব মরহুম এম.মহবুবউজ্জামান এর ৯ম মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা শুক্রবার বিকেল ৫টায় উপজেলার জিরো পয়েন্টে স্বাধীনতার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
মহবুবউজ্জামান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ও পরিষদের আহবায়ক প্রফেসর ইসমত ইনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরন সভায় মরহুমের জীবনি নিয়ে বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,ডা: ময়নুল হক দুলদুল,অধ্যক্ষ আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, সাপাহার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, বর্তমান অধ্যক্ষ আবু এরফান, উপজেলা সুজনের সভাপতি নুরুল হক মাস্টার, মোতাহার চৌধুরী প্রমূখ বক্তব্য প্রদান করেন।

মরহুম মহবুবউজ্জামান তৎকালীন এরশাদ সরকারের শাসনামলে মন্ত্রী পরিষদ সচিব থাকাকালে সাপাহার উপজেলার ব্যাপক উন্নয়ন করেন। সাপাহারবাসী তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং প্রতিবছর তার মৃত্যু দিবস পালনের মধ্য দিয়ে মহুমের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে থাকেন।

স/শ