সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে খরিপ-১/২০১৭ মৌসুমে উফশী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্ত্বরে এসব বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল ইসলাম, জেলা পরিষদের সদস্য বাবু মন্মত সাহা প্রমুখ।
এবারে উপজেলার ৭১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও মোবাইলের মাধ্যমে ৮০০টাকা দেওয়া হয়।
স/অ










