সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
নওগাঁ

সাপাহারে বিজিবি ক্যাম্প এলাকার রাস্তার বেহাল দশা

নিউজ ডেস্ক৩ মে ২০১৭২ মিনিট পড়া
সাপাহারে বিজিবি ক্যাম্প এলাকার রাস্তার বেহাল দশা

প্রদীপ সাহা, সাপাহার:

নওগাঁর সাপাহার উপজেলা সদর হতে খঞ্জনপুর বিজিবি ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকা পাহাড়ী পুকুর শুটকি ডাঙ্গা মোড় হতে কলমুডাঙ্গা চৌমহনী মোড় পর্যন্ত প্রায় ১০ থেকে ১২কিলোমিটার রাস্তার বেহাল দশা।

পাকা রাস্তা দু’টির প্রায় সম্পুর্ন কার্পেটিং উঠে গিয়ে হাজারো খানা খন্দকের সৃষ্টি হয়েছে সে সাথে রাস্তা ২টি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়লেও যেন দেখার কেউ নেই। দীর্ঘ দিন ধরে  সীমান্ত বর্তী এলাকার গুরুত্ব পূর্ণ রাস্তা দু’টি চলা চলের অনুপযোগী হয়ে পড়ায় বিকল্প কোন রাস্তা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার হাজারো মানুষ ও যানবাহন এই পথেই চলা চল করছে। রাস্তায় চলতে গিয়ে হর হামেশা দুর্ঘটনার স্বীকারও হচ্ছেন অনেকে।

সাপাহার সদর হতে খঞ্জনপুর কোম্পানী সদর পর্যন্ত মাত্র ৫মিনিটের রাস্তা অতিক্রম করতে এখন সময় লাগছে প্রায় ৩০মিনিট, রাস্তা দুটিতে চলতে গিয়ে পথচারীদের যেমন সময়ের অপচয় হচ্ছে ঠিক তেমনি রয়েছে জীবনের ঝুঁকি।

সপাহার উপজেলার অন্যান্য রাস্তাগুলি নষ্ট হলে দ্রুত সরকারী ভাবে মেরামতের উদ্যোগ নেয়া হলেও এই রাস্তা দু’টিতে যেন নজর পড়ছেনা কারোরই।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে না পেয়ে ওই অফিসের নক্্রাকার উপসহকারী প্রকৌশলী মোঃ আরশাদ আলীর সাথে কথা হলে তিনি জানান যে, সাপাহার হতে খনঞ্জনপুর সীমান্ত রাস্তাটি মুলত সড়ক ও জনপদ বিভাগের বর্তমানে রাস্তাটি সড়ক বিভাগের নতুন নক্্রায় না থাকার কারণে তারা রাস্তাটির উপর কোন গুরুত্ব দিচ্ছেনা আবার রাস্তাটি উপজেলা প্রকৌশল বিভাগের আওতায়ও পড়েনা এজন্য দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা হলেও উন্নয়নে কেউ এগিয়ে আসেনি।

তবে বর্তমানে উপজেলা প্রকৌশল বিভাগের নিজ দায়িত্বে রাস্তাটির পূর্ণ মাপ ও ছবি তুলে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে আগামী অর্থ বছরে উপজেলা প্রকৌশল বিভাগের অধিনে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলাবাসী তথা সীমান্ত এলাকার অধিবাসীগন অচিরেই গুরুত্বপূর্ণ রাস্তা দু’টি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স/অ