সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চারিদিক

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
সাপাহারে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চারিদিক

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ): নওগাঁ জেলার খাদ্য ভান্ডার ও আমের রাজধানী হিসেবে পরিচিত সাপাহার উপজেলায় এবারে প্রতিটি বাগানে ব্যাপক হারে মুকুল এসেছে এবার। মুকুলের মৌ মৌ গন্ধে চারিদিক মুখরিত হয়ে উঠেছে।

 

কোন রকম বালাই ছাড়া আবহাওয়া অনুকুলে থাকলে এবারে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে একাধিক বাগান মালিক ও আম চাষী সহ উপজেলা কৃষি অফিস জানিয়েছেন।

 

বাগান মালিকগন এখন থেকেই সকল প্রকার কিট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পেতে মুকুলেই কীটনাশক স্প্রে করে চলেছেন।

 

উপজেলার বিভিন্ন  গ্রামের বাগান মালিক ও আম চাষীদের সাথে কথা হলে তারা জানান যে, অন্যান্য বছরের তুলনায় এবারে আমের মুকুল অনেক বেশি এসেছে। তাই ফলনও ব্যাপক হতে পারে বলে তারা আশা করছেন।

 

এবারে উপজেলায় ১৫হাজার হেঃক্টর জমিতে উচ্চ ফলনশীল সহ বিভিন্ন জাতের আমের বাগান থেকে প্রায় দেড় লক্ষ টন বা ৪০ হাজার লক্ষ মন আম উৎপাদন হতে পারে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

 

আবহাওয়া অনুকুলে থাকলে এবারে প্রতি বিঘা বাগানে প্রায় ১লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার আম বিক্রি করতে পারবেন বলেও একাধিক বাগান মালিক ও আম চাষী জানিয়েছেন। ইতো মধ্যেই সাপাহারের আম বহি:বিশ্বে রপ্তানির জন্য বাংলাদেশ রপ্তানি বিভাগের ডেপুটি ডাইরেক্টর আনোয়ার হোসেন সাপাহার উপজেলা কৃষি অফিসে এসে উপজেলার বিভিন্ন আম বাগান গুলি পরিদর্শন করেছেন। তিনি হাইজানিক পদ্ধতিতে প্রতিটি আম ব্যাগিং, বাগান পরিস্কার পরিচ্ছন্ন রেখে ও পরিমিত পরিমান কীট নাশক স্প্রে করে আম চাষের জন্য বাগান মলিকদের পরামর্শ দিয়েছেন।

স/আর