সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সরকারি হাসপাতালে চেকআপ করাতে গিয়ে লিফটে আটকা ২ দিন

Silk City১৫ জুলাই ২০২৪২ মিনিট পড়া
সরকারি হাসপাতালে চেকআপ করাতে গিয়ে লিফটে আটকা ২ দিন

সিল্কসিটি নিউজ ডেস্ক :

স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি হাসপাতালে গিয়েছিলেন এক ব্যক্তি। দোতলায় ওঠার জন্য লিফটে চড়েন তিনি। কিন্তু সেই লিফটের দরজা আর খুলল না। আর এতেই টানা দুদিন ধরে ভেতরে আটকা রইলেন এক ব্যক্তি।

পরে সপ্তাহের শুরুতে রুটিন কাজের জন্য লিফটি চালু করার পর তিনি শেষমেষ সেখান থেকে বের হন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এক ব্যক্তি গত দুই দিন ধরে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালের লিফটের ভেতরে আটকে ছিলেন এবং সোমবার সকালে লিফটটি রুটিন কাজের জন্য চালু করার পরে তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম রবীন্দ্রন নায়ার (৫৯)। উলুরের এই বাসিন্দা গত শনিবার থেকে তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজের ওপি ব্লকের লিফটের ভেতরে আটকে ছিলেন বলে তারা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‘তিনি দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু দাবি করেন, লিফটটি নেমে আসে এবং পরে সেটি আর খোলেনি। তিনি বলেছেন, তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, কিন্তু তার সেই চিৎকার শুনে কেউ এগিয়ে আসেনি। তার ফোনটিও বন্ধ ছিল।’

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে লিফট অপারেটর রুটিন কাজের জন্য লিফটি চালু করার পর ভেতরে এক ব্যক্তির আটকে থাকার ঘটনাটি প্রকাশ পায়।

এদিকে এই ঘটনায় রোববার রাতে ওই ব্যক্তির পরিবার মেডিকেল কলেজ থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।