সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সরকারি চাকরিজীবীদের বেতন ২৭ শতাংশ বাড়াল কর্ণাটক

Silk City১৬ জুলাই ২০২৪১ মিনিট পড়া
সরকারি চাকরিজীবীদের বেতন ২৭ শতাংশ বাড়াল কর্ণাটক

সিল্কসিটি নিউজ ডেস্ক

রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক। সোমবার মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া’র সভাপতিত্বে সোমবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ১ আগস্ট থেকে কার্যকর করা হবে এই বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত। এজন্য আগামী মাস থেকে রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১৭ হাজার ৪৪০ কোটি ১৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার এক সদস্য ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান উন্নয়ন ও চাকরিক্ষেত্রে সততা নিশ্চিত করতে বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে গত বছর মার্চ মাসে সর্বশেষ বেতন বেড়েছিল কর্ণাটকের রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের। তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেবার ১৭ শতাংশ বেতনবৃদ্ধির অনুমোদন দিয়েছিলেন।

সূত্র : এনডিটিভি