সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জের পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারঘোড়াপাখিয়া এলাকার পদ্মানদীতে মাছ ধরতে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

 

এলাকাবাসী  ও নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে পদ্মানদীর ৩নং স্পার এলাকায় পদ্মানদীর তীরে বসবাসকারী লোকজন রিংকুর লাশ ভাসতে দেখে রিংকুর আত্মীয়স্বজনকে খবর দেয়। খবরশুনে ৩নং স্পার এলাকা থেকে রিংকুর লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ১০টা দিকে রিংকুল লাশ পারিবারিসক গোরস্থানে দাফন করা হয়।

 

অপরদিকে শনিবার দুপুর ২টার সময় নিখোঁজ ঘটনাস্থলের কিছু দূর হতে টনির অর্ধগলিত  লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। লাশ উদ্ধার শেষে বিকাল ৪টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

উল্লেখ, বৃহস্পতিবার বিকালে এলাকার ৮ জন নৌকা যোগে পদ্মা নদীতে মাছ ধরে বাড়ি ফিরার পথে বহালাবাড়ি ঘাটে নৌকা ডুবিতে ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আনোয়ার”ল ইসলামের ছেলে টনি ও বকুলের ছেলে রিংকু নিখোঁজ হয়ে এবং বাকী ৬জন সাঁতরে উঠে ।

 

তবে শুক্রবার পর্যন্ত শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অনেক খোঁজাখুজি করলেও তাদের লাশ পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারওয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/অ