ভ্রাম্যমান প্রতিনিধি:
দুটি মামলায় আদালতে আত্মসমর্পনের পর শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি দেলোয়ার হোসেন দোলনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে দোলন বিস্ফোরক ও হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ও জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দোলনের আইনজীবী সোলায়মান বিশু জানান, দোলন কিডনি জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেন নি।
স/শ









