নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে ৭০ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জের লাহাপুরর ধোপপুকুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, শিবগঞ্জের কলাবাড়ী এলাকার হযরত আলীর ছেলে সুমন আলী (২৮)। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানান, র্যাবের অপারেশন দল এএসপি মোঃ নূরে আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৭ লাখ টাকার ভারতীয় জাল রুপি, একটি মোবাইল সেট ও সিমকার্ডসহ আটক করা হয়।

র্যাব আরো জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এ সংক্রান্তে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে তারা ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স/আ









