সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভটভটি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ভটভটি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের নয়ালাভাঙ্গা ইউনিয়নের দেলবোলতলা নামক স্থানে ভটভটি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রুস্তুম আলী (৬০) নামে এক ভটভটির যাত্রী নিহত হয়েছে। এসময় ভটভটি-অটোরিকশার দুই চালকসহ চারজন যাত্রী আহত হয়। শনিবার বিকেল ৩টার দেলবোলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

 

নিহত রুস্তুম আলী হলেন, উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার বিকেল ৩টার দিকে রুস্তুম আলী ভটভটি যোগে তর্তিপুর গরুর হাটে আসার সময় দেলবোলতলা নামক স্থানে পৌঁছলে সামনে দিক থেকে আসা অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুস্তুম আলী নিহত হয়। এদিকে ভটভটি-অটোরিকশার দুই চালকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহত অবস্থায় চারজন যাত্রীকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

অপরদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/অ