সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

নারীর বুকে বেধে ফেনসিডিল পাচারের চেষ্টা: শিবগঞ্জে আটক ৬

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
নারীর বুকে বেধে ফেনসিডিল পাচারের চেষ্টা: শিবগঞ্জে আটক ৬

ভ্রম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে বিজিবি ও পুলিশের পৃথক দুটি অভিযানে নারীর বুকে বিশেষ কায়দায় বেধে পাচারের সময় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ৫ নারীসহ ছয়জনকে আটক ও একটি অটোবাইক জব্দ করা হয়েছে।

 
উপজেলার চৌকা বিওপির কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের খাসেরহাট-কানসাট আঞ্চলিক সড়কে একটি অটোবাইকের তিন মহিলা যাত্রীকে ১শ’ ৫৫ বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিবি। এসময় অটোবাইক চালককেও আটক করা হয় এবং অটোবাইকটি জব্দ করা হয়।

 

আটককৃত নারীদের ফেনসিডিলের বোতলগুলো বুকের সঙ্গে স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় আটকানো ছিল।

 

আটককৃতরা হলো- শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রামের একরামুল হকের ছেলে অটোবাইক চালক টিটু (২৫) বগুড়া জেলার কুমিড়াদহ গ্রামের মৃত ইব্রাহিমের স্ত্রী মায়া বেগম, (৫০) একই গ্রামের মৃত আজীব আলির মেয়ে (স্বামী পরিত্যক্ত) রুবী বেগম (৩২) ও মৃত হাসনাত আলির স্ত্রী জাবেদা বেগম (৫০)।

 

এব্যাপারে মফিজ মেম্বারসহ ৭ জনকে পলাতক ও হাতেনাতে আটককৃত ৪ জনসহ মোট ১১ জনকে আসামী  করে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলেও বিজিবি হাবিলদার তোতা মিয়া জানান।

14705796_1657630891202281_4857949477508539917_n-copy

অন্যদিকে শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১১টায় উপজেলার কানসাট বাজারের গোপালনগর মোড়ে যাত্রীবাহি বাসে উঠার সময় মহিলা ও পুরুষ পুলিশের একটি দল ১শ’ ১৯ বোতল ফেনসিডিলসহ দুইজন মহিলাকে আটক করে। আটককৃতদের দেহেও একইভাবে ফেনসিডিলের বোতলগুলো কোস্টেট টেপ দ্বারা সেট করা ছিল।

 

আটককৃতরা মহিলারা হলেন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার জংলী গ্রামের আফসার আলি প্রামানিকের স্ত্রী সুলেখা জুলি (৪৮) ও এক গ্রামের জোহরুল ইসলামের স্ত্রী বিলকিস আরা বেগম (৪০)। এঘটনায় শিবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে উপজেলার সীমান্তবর্তী খোজারদীঘি আমবাগান এলাকা থেকে ১৭‘শ ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ‍দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের কামালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা হাবিলদার শাহজাহানের নেতৃত্বে ঘন্টাব্যাপী অভিযানটি পরিচালনা করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ভারত থেকে ৭টি বস্তায় আনা ফেন্সিডিলগুলি বিক্ষিপ্তভাবে ফেলে পালিয়ে যায়।

 

রোববার দুপুর সোয়া একটায় ৫৯’বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ জানান, কিছুদিন ধরে শিবগঞ্জ সীমান্তে বিভিন্ন ভাবে মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহ করে অভিযানটি চালানো হয়।

স/অ