সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ফেনসিডিল সম্রাট টিপু আটক

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ফেনসিডিল সম্রাট টিপু আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট টিপু আলীকে আটক করেছে পুলিশ। টিপু স্থানীয়ভাবে ফেনসিডিল সম্রাট বলে পরিচিত। সোমবার সকালে তাকে আটক করা হয়।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম রসুল সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে কানসাট গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে টিপু আলীর দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় বানানো শরীরের শাটের নিচে সেট করা ছোট ছোট পকেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

এসময় টিপুকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃত টিপু জেলার শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী বলে চিহ্নিত।

 

সে দীর্ঘদিন যাবৎ রাজশাহী, গাইবান্ধা ও ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে ফেনসিডিল সরবরাহ করে আসছিল। তিনি আরও জানান, পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খোঁজাখুজি করছিল। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে পুলিশ ফেনসিডিলসহ তাকে আটক করে জেলহাজতে পাঠায়।

স/আর