নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা অভিযান চালিয়ে ফের একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শিবপুর ছোটবিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কানসাট কলাবাড়ী এলাকার আসাদুল হক রওফে আসাদ (২২), হেলিম রেজা (১৮) ওকানসাট কাগজীপাড়া এলাকার সাগর ইসলাম (১৮)।
ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবপুর ছোটবিলা এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ নূরে আলমের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।
এসময় তাদের নিকট থেকে পিস্তুল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় একটি মোটরসাইকেল। আটককৃতরা আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
স/আর









