ভ্রাম্যমান প্রতিনিধি:
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. জাবেদ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সার্ভার স্টেশন বুধবার বিকেলে পরিদর্শন করেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার (চলতি দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কল্যাণ চৌধুরী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বেনাউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, ওসি রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশনার জাবেদ আলী সোনামসজিদ স্থলবন্দর, ঐতিহাসিক সোনামসজিদ সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
স/শ









