সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

লালপুরে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৪১ মিনিট পড়া
লালপুরে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু
লালপুর প্রতিনিধি :
 নাটোরের লালপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মার্চ ২০২৪) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি  প্রযুক্তি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লালপুর উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তানে এসে শেষ হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কৃষক, ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে প্রধান অতিথি মেলার শুভ উদ্বোধন ঘোষনা করে প্রদর্শনী স্টল গুলো পরিদর্শন করেন।