সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২৩ মে ২০২২১ মিনিট পড়া
লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চকবাদেকুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশু রবিউল ওই গ্রামের মজনুর রহমানের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,  শিশু রবিউল বিকেলে পরিবারের সকলের অগচরে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে অনেক খোজাখুজি করে না পেলে বাড়ির পাশে রেজাউলের পুকুরে তার পায়ের সেন্ডেল ভাসতে দেখা যায়। স্থানীয়রাসহ তার চাচা ও আত্মীয়-স্বজনরা পুকুরে নেমে খোজাখুজির এক পর্যায়ে ওই শিশুকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এস/আই