সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার। দুর্ঘটনায় স্বপন কুমার রায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা থেকে ছেড়ে যাওয়া বগুড়া থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

নিহতদের স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন।

তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

তিনি দুজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।