সদ্য প্রকাশিত
রিজিকে বরকত ও গুনাহ মাফের অনন্য আমল পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের
খেলা

‘রোনালদোকে সম্মান নয়’

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘রোনালদোকে সম্মান নয়’

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চতুর্থ বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পুর্তগাল সুপারস্টারের এমন অর্জনে তাকে সম্মান জানাতে রাজি নন তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা।

 

২০০৮ সালে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর পুরস্কারটা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জিতেছিলেন রোনালদো। এর পরের বার ভক্তদেরকে কাঁদিয়ে ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে চলে আসেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেন বাকি তিনটি ব্যালন ডি’অর।

 

ওল্ড ট্রাফোর্ড ছেড়ে আসার পর ঘরের ছেলেকে ফিরে যেতে কতই নাকি আকুতি জানিয়েছিল ম্যানইউ ভক্তরা। কিন্তু তাদের কথায় কান না দিয়ে রিয়ালের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদো। তাই পর্তুগিজ অধিনায়কের প্রতি একপ্রকার ক্ষুব্ধ ম্যানইউ  সমর্থকরা।

 

তাইতো রোনালদো চতুর্থ ব্যালন ডি’অর জয়ের পর ম্যানইউ অভিনন্দন জানানোয় সহজেই মেনে নিতে পারেননি ভক্তরা। ম্যানইউর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টেসে রোনালদোকে এক প্রকার ধুয়ে দিয়েছেন ভক্তরা।

 

সোলোমন খাদজো নামে এক ভক্ত বলেছেন,‘রোনালদো কি ম্যানইউর কেউ? অন্য ক্লাবের এমন অর্জনকে এভাবে অভিনন্দন জানানোর কি আছে।সে আমাদের প্রাক্তন ফুটবলার তাতে কি হয়েছে।’

 

ক্যাতরিনা সানচেজ পেদ্রো নামে একজন বলেছেন, ‘সে সবচেয়ে সেরা না। সে ভালো তবে মেসির মতো ততটা নয়। ফ্রি কিকের জন্য মেসি কখনো ডাইভ দেয় না।’

 

থিলগিল্ড গিলডং নামে এক ভক্ত বলেন, ‘অন্য ক্লাবের কারো অর্জনে এমন উদযাপনের মধ্য দিয়ে আমরা অভাগা হয়ে উঠছি। আমাদের কেউ কিভাবে ব্যালন ডি’অর জিততে পারে সেদিকে মনযোগ দেওয়া উচিত।’

সূত্র: রাউজিংবিডি