লাইফ স্টাইল

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন: আমি নিয়মিত রোজা রাখি। এবারও রাখছি কিন্তু রোজার দু দিন আগে থেকে আমার চোখে খুব চুলকানো সমস্যার কারণে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার আমাকে প্রতি ৬ ঘণ্টা পর পর চোখে ব্যবহার করার জন্য একটি ড্রপ দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় আমি কি সেই ড্রপ চোখে ব্যবহার করতে পারবো?

সুমাইয়া, নেত্রকোনা।

উত্তর:

চোখে ড্রপ, ওষুধ, সুরমা, মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। যদিও এগুলোর স্বাদ গলায় উপলব্ধি হয়। কারণ চোখে ওষুধ ইত্যাদি দিলে রোজা না ভাঙার বিষয়টি হাদিস ও ফিকহশাস্ত্রের মূলনীতি দ্বারা প্রমাণিত।

[সূত্র : (ক) জাদিদ ফিকহি মাসায়িল, খণ্ড-১, পৃষ্ঠা-১৮৩; (খ) আলিম ইবনুল আলা, আল-ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড-২, পৃষ্ঠা-৩৬৬)]