সদ্য প্রকাশিত
রাজশাহী

দুগাপুরে মোটরসাইকেল থামিয়ে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
দুগাপুরে মোটরসাইকেল থামিয়ে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যালয় পরিচালনা কমিটিতে নাম না থাকায় দুর্গাপুরে এক শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। রবিবার সকাল পৌনে নয়টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষককে পিটিয়ে আহত করা হয়। তাঁর নাম নেফাউর রহমান (৫০)। তিনি পলাশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক। বাড়ি থেকে সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এ হামলা চালান স্থানীয় বিএনপির কর্মী সোহেল রানা।

আহত প্রধান শিক্ষক নেফাউর রহমান অভিযোগ করে জানান, কয়েকদিন আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন হয়। ওই কমিটিতে স্থানীয় বাসিন্দা বিএনপি কর্মী সোহেল রানার নাম না থাকায় তিনি অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই মধ্যে রবিবার সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সকাল পৌনে নয়টার দিকে তিনি স্কুলের কাছাকাছি পৌঁছামাত্র তাঁর ওপর হামলা চালায় সোহেল রানা।

এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শিক্ষক নেফাউর রহমানকে রাজশাহী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি  করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, মারধরের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।