সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৪২ মিনিট পড়া
রাণীনগরে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল। শুক্রবার রাতে অভিনব কায়দায় প্রাইভেটকারে গাঁজা নিয়ে যাওয়ার সময় রাণীনগর উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)। শনিবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সদরের রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় প্রাইভেটকারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- গ্রেফতার সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী মোহন কাজ করেন। তারা দু’জনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।