সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে বিশুদ্ধ পানি স্যালাইন ও ক্যাপ বিতরণ করলেন এমপি সুমন

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে বিশুদ্ধ পানি স্যালাইন ও ক্যাপ বিতরণ করলেন এমপি সুমন
রাণীনগর প্রতিনিধি: 
নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহ ও প্রচন্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ভ্যান চালক, শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন নিজ উদ্যোগে ও অর্থায়নে এসব বিতরণ করেন।
এদিন সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড (গোলচত্বর), বিজয়ের মোড়, রেলওয়ে স্টেশন, রেলগেটসহ বিভিন্ন স্থানে এক বোতল করে বিশুদ্ধ খাবার পানি ও একটি করে খাবার স্যালাইন ও একটি করে ক্যাপ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বিএ, যুবলীগ নেতা নয়ন খাঁন, মিন্টু, রাকিবুল ইসলাম, গোলাম মোস্তফা, তারেক মাহমুদ পলাশ, মনোয়ার হোসেন মিঠু, মিল্টন খন্দকার, বেলাল, মীর মোয়াজ্জেম হোসেন লিটন, আবু সায়েম শাহিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান রাজু, সাধারণ সম্পাদক রোস্তম আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ও যুবনেতা মামুনুর রশিদ মামুন, খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হক মাসুম সহ অনেকেই।