সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানার এসআইয়ের পুরস্কার লাভ

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানার এসআইয়ের পুরস্কার লাভ

ভ্রাম্যামান প্রতিনিধি:

চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশ পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠত্ব হিসেবে শিবগঞ্জ থানার অফিসার উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল রেঞ্জের ডিআইজি’র কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেছেন।

মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশের ডিআইজি’র হল রুমে এ পুরস্কার দেয়া হয়। শিবগঞ্জ থানায় এসআই গোলাম রসুল যোগদানের পর থেকেই অক্টোবর মাসে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসআই গোলাম রসুলের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম পিপিএম।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ রেঞ্জের সাত জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। পরে শিবগঞ্জ থানার কর্মরত এসআই গোলাম রসুল তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, এ পুরস্কার আমাদের সকল ক্ষেত্রে আরো গতিশীলতা আনতে উজ্জীবিত করবে।

স/শ