সাপাহার প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার অর্ধ শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পলাশ বাড়ী চাঁচাইবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালার শর্তাবলীর আলোকে রাজশাহী বিভাগীয় জাতীয় শিক্ষা সপ্তাহ নির্বাচন কমিটি তাঁকে বিভাগীয় ভাবে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেছেন। ইতিপূর্বে মাদ্রাসাটি সার্বিক দিক দিয়ে পোরশা উপজেলা ও নওগাঁ জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন।
বিগত দিনে তিনি ২০০৮ সালে ধর্ম মন্ত্রাণালয়ের অধীনে ইমামদের প্রতিযোগিতায় ইসলামী মূল্যবোধের প্রসার,আর্থ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজে গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন।
তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মরহুম দছির উদ্দিন ও মরহুমা কফিরন বেগমের কনিষ্ঠ সন্তান। তিনি সকলের দোয়া প্রার্থী।

স/অ










