সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

মান্দায় বিধবাকে হুমকি প্রদানের অভিযোগ

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মান্দায় বিধবাকে হুমকি প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
থানায় এজাহার করার কারনে নওগাঁর মান্দায় সৈয়দপুর গ্রামের মৃত ময়েন উদ্দিনের স্ত্রী মরিয়ম বেওয়া এবং তার মেয়েদেরকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজ জমিতে বোপন করা ফসলের ক্ষতি সাধন করার কারনে নিষেধ করায় পূর্ব শত্রুতার জের ধরে এবং পূর্ব পরিকল্পিত ভাবে ভেবড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (২৪) ও তার সহযোগী পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র আবুল হোসেন (৩৫) ও আবুল কাশেম ভোদা (৩১) এবং তার স্ত্রী পারভীন (২৫) এছাড়াও ভেবড়া গ্রামের আঃ সাত্তারের স্ত্রী সুফিয়া বিবি (৪৬) সকলে একত্রিত হয়ে সঙ্গবদ্ধ ভাবে লাঠি সোটা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ২৭ ফেব্রুয়ারী বাড়ির সামনে খলিয়ানে অনধিকার প্রবেশ করে অভিযোগ কারীর কন্যা ফুলবানু খাতুন (৩৫) কে পথরোধ পূর্বক আটক করে। পরবর্তীতে লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।
মরিয়ম বেওয়া জানায়, ওইদিন মেয়ে ফুলবানুর আর্তচিৎকারে আমার ছোট মেয়ে আদরী তাকে রক্ষার জন্য আগাইয়া গেলে অভিযুক্তরা আদরীকেও মারপিট সহ শ্লীলতা হানীর চেষ্টা করে। একপর্যায়ে ৩০ হাজার টাকা মূল্যের সোনার চেইন জোর পূর্বক কেড়ে নেয়।

 

অভিযুক্তরা জেল হাজত থেকে জামিনে বেরিয়ে এসে অভিযোগ করার কারনে বর্তমানেও নানা ভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জমি জবর দখল, গাছ কর্তন, মারপিট, খুন-জখম, গালি-গালাজসহ হুমকি অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন থানায় এজাহার করায় সঠিক তদন্তের স্বার্থে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়েছিল। কিন্তু অভিযুক্তরা জামিনে বেড়িয়ে এসে পুনরায় হুমকি প্রদান করে থাকলে সেটি অন্যায়। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
স/শ