নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় লায়েব আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ফতেপুর মাদরাসা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান লায়েব আলী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/আ










