নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁর মান্দায় জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ কোন ভাবেই ওই জমি ছাড়তে চাননা বলেই তার এই অভিযোগ। পুলিশ সুপারের কার্যালয়ে আজ রোববার ২৩ এপ্রিল ১৩৫ নং অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন উপজেলার গনেশপুর ইউ’পির মিরপুর গ্রামের মৃত আব্দুল কাদের খাঁ’র পুত্র আলমামুন।
পুলিশ সুপারের কার্যালয় নওগাঁয় দায়ের করা অভিযোগ এবং অভিযোগকারীর মাধ্যমে জানা যায়,পূর্ব শত্রুতা ও পারিবারিক দন্দ্বের জের ধরে জমি জবর দখল, গাছকর্তন, মারপিট, খুন-জখম, গালি-গালাজসহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রেখেছে শ্রীরামপুর গ্রামের মৃত মনিখাঁ’র পুত্রআলেপ খাঁ(৪৮), মোহাম্মদ আলীর এর পুত্র হেলাল উদ্দিন (৩৬), নাসির উদ্দিনের পুত্র বুলু (৩২),জফের মোল্লার পুত্র গোলাম মোল্লা (৩৫)।
এছাড়াও আলমামুন জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে প্রায় ২৫ বছর আগে থেকে আমবাগান, গরুর খাদ্যের জন্য ঘাস এবং মাছ চাষ করে জীবিকানির্বাহ করছি।আকস্মিকভাবে আমার লাগানো আম বাগানসহ গরুরখাদ্যের ঘাসের জমিতে ও মাছ চাষ করা খালে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে মাটি ফেলানো হচ্ছে। এতে আমার ব্যাপক পরিমানে আর্থিকভাবে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আলমামুন জানান। বর্তমানে আলমামুনের পরিবার জীবনের নিরাপত্তাহীনতা এবং চাষকরা ক্ষেতনষ্টের সঙ্কা করছেন।
এ ঘটনায় সত্যতা যাচাই এর জন্য মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেছেন।

স/অ










