নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আলতাফ হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সকল শ্রেণীর নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাছের হাজী, এমরান হোসেন, মুনসুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, যুব সংহতির আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ডা. সায়েদ আলী, দপ্তর সম্পাদক মাহাবুবুর আলম, রওশন আলী, শীশ মোহাম্মদ, আফজাল হোসেন, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান প্রমূখ নেতৃবৃন্দ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব সংহতি মান্দা উপজেলার আহবায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সহ যুব সংহতির নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কাটেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আলতাফ হোসেন। শেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।
স/শ










