সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

মান্দায় মা’কে ‍পিটিয়ে হত্যা, ছেলে আটক

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
মান্দায় মা’কে ‍পিটিয়ে হত্যা, ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর মান্দায় ছেলে  আশরাফুদ্দৌলার লাঠির আঘঅতে মায়ের মৃত্যু হয়েছে। নিহত মা হলেন, একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী আকলিমা বিবি (৫৫)। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে মা-ছেলের মধ্যে দিনভর ঝগড়া-বিবাদ চলে আসছিলো। একই দিন রাতের খাওয়া খেয়ে আকলিমা বিবি তার ঘরে ঘুমানোর জন্য যায়। এসময় ছেলে আশরাফুদ্দৌলা মায়ের ঘরে প্রবেশ করে লাঠি দিয়ে পিটিতে থাকে। এর এক পর্যায়ে মা আকলিমা বিবির মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ময়নাতদন্ত জন্য ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

স/আ