সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

মান্দা ইউএনও কর্মকর্তা নুরুজ্জামানের অপসারনের দাবী সিপিবি’র

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
মান্দা ইউএনও কর্মকর্তা নুরুজ্জামানের অপসারনের দাবী সিপিবি’র

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:

নওগাঁর মান্দার উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুজ্জামানের  অপসারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা কমিটি। হাটবাজারের অবৈধ্য টোল আদায় ও বালু উত্তলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন না করা, সরকারী বাসভবনে গ্যারেজ, গরুর ও মুরগীর সেড নির্মাণ সহ বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে তার অপসারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

 
সোমবার বিকেলে নওগাঁ জেলা প্রসাশক বরাবর প্রদানকৃত স্মারকলিপিতে  মান্দা উপজেলা কমিটির পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু সহ মান্দার প্রায় ১হাজার মানুষ এতে গনস্বাক্ষর করেন।
স্মারক লিপি প্রদানের সময় সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাড. এহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বলেন, উপজেলার সতীহাট, চৌবাড়িয়া সহ বিভিন্ন হাটে পণ্যের ইজারা মূল্য টাঙ্গানোর ব্যপারে তার কোন উদ্যোগ নেই। ইজারা দারেরা সাধারণ মানুষের কাছ থেকে ইজারা মূল্যের চেয়ে অনেক বেশী অর্থ নিয়ে থাকে।  আগের ইএনও এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও  বর্তমানের ইএনও  ইজারাদারদের রক্ষার জন্য গন বিরোধী পদক্ষেপ গ্রহন করে চলছেন।

 
তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রী, প্রধান মন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, বিভাগীয় কমিশনার, দুদক চেয়ারম্যান ও এনএসআই এর মহাপরিচালক বরাবর আজ(গতকাল সোমবার) সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তিনি ফোন ধরেননি।

স/অ