সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার  

নিউজ ডেস্ক২১ মার্চ ২০২৪২ মিনিট পড়া
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার  

নওগাঁ প্রতিনিধি :
এর আগে বুধবার (২০ মার্চ) উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। নিহত নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে।

জানা যায়, বুধবার সকাল থেকে বাবা ছেলে সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও বাবা নুর ইসলামের মধ্যে তর্কের মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে নূর ইসলাম আহত হয়ে পড়লে গ্রামবাসী প্রথমে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়।

এতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে নূর ইসলাম মৃত্যুবরন করেন। বর্তমানে ছেলে নাসিম পালাতক আছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন। তবে ছেলে সবসময় নেশাগ্রস্ত থাকেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।