সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

মহাদেবপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
মহাদেবপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামী ডি.এম মামুন (২৬) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরা ৪নং সেক্টর পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এবং র‌্যাব-১। গ্রেফতারকৃত ডি.এম মামুন মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামের লুৎফর রহমান এর ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গত বছরের ২২ ডিসেম্বর মহাদেবপুর থানার কর্ণপুর মধ্যপাড়া গ্রামের খবির হোসেন এর ছেলে গোলাম মোস্তফা (৪২)কে বাড়ি থেকে ডেকে নেয় অজ্ঞাত দুই ব্যক্তি।

পরে রাত ২ টার তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা এলোপাথাড়ীভাবে আঘাতের কারনে পিঠে চার জায়গায় গভির ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। ওই সুযোগে খুনিরা রাতে অন্ধকারে পালিয়ে যায় অজ্ঞতরা। গোলাম মোস্তফা‘র চিৎকারে পাশের বাড়ির ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যান যোগে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় নিহতের বাবা খবির হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করে। ঘটনার পর থেকে আসামী মামুন আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে র‌্যাব-৫ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে আসামী মামুন কে উত্তরা ৪ নং সেক্টর পার্ক এলাকায় আত্নগোপনে থাকাকালে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।