সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান এর মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান এর মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক প্রকাশ
নিয়ামতপুর প্রতিনিধি:
মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
 রোববার শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, আহসান হাবীব ভোদন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির  দক্ষ সংগঠক। দুর্দিনে দলের নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমরা একজন ত্যাগী রাজনীতিবিদকে হারালাম।
শোকবার্তায় খাদ্যমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 উল্লেখ্য,নওগাঁ মহাদেবপুরে সড়ক দুর্ঘটায় আহত হয়ে ৩৯ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাত ৯টা ২৬ মিনিটে মারা গেছেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন (৬০)।
তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ আ.লীগ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ মার্চ রাত ১০ টার দিকে উপজেলার তেরো মাইল নামক স্থানে একটি বালুবাহী ডাম্পট্রাকের সাথে উপজেলা চেয়ারম্যানের জীপ গাড়ীটির মুখোমুখী সংঘর্ষ ঘটে।