ভ্রাম্যমান প্রতিনিধি:
ভোলাহাটে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলাহাট প্রেস ক্লাব চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা তরুণ লেখক পরিষদ শাখার সভাপতি আবুল হাসনাত অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের চেয়ারম্যান ড. অজিত দাস।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক আব্দুল আলিম ও গোমস্তাপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ধুলু মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক তাজাম্মুল হক, ভোলাহাট বঙ্গবন্ধু তরুণ লেখ পরিষদ শাখার সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান, সদস্য সারোয়ার জাহান ও মেহেদী হাসানসহ অন্যরা।
স/শ









