সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

ভালো ফলাফলের জন্য প্রয়োজন অধ্যাবসায়

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভালো ফলাফলের জন্য প্রয়োজন অধ্যাবসায়

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গভর্নিং বডির সভাপতি আরজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার ব্যবস্থাপানা সম্পাদক আলাউদ্দিন জালাল।

আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, সঠিক সময় অনুযায়ী যদি আমরা কোন কাজ করি তাহলে সেই কাজের সুফল পায় নিশ্চিত। ছাত্র-ছাত্রীরা যদি সময়ের কাজ সময়ানুযায়ী করে তাহলে তারা ভালো ফলাফল অবশ্যই করবে। আর ভালো ফলাফলের জন্য অধ্যাবসায়ী হওয়া প্রয়োজন, সেটা ছাত্র-ছাত্রীরা আগে থেকেই জানে বলে আমার বিশ্বাস। বিগত বছরের চেয়ে এ বছর জে.এস.সি পরীক্ষায় ৯জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ শত ভাগ পাশ করেছে আমাদের এই বিদ্যালয় হতে। তোমরাও তাদের মতই সুন্দর ফলাফল উপহার  দিবে বলে আশাকরি।

উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, চলতি বছর থেকে জে.এস.সি ও এস.এস.সি’তে জিপিএ-৫প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হবে।

এ সময় ম্যানেজিং কমিটির সদস্য আলহ্বাজ সায়েন উদ্দিন মন্ডল, গোলাম রফিকসহ বিদ্যালয়ের শিক্ষিক শিক্ষকা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের  মাওলানা শিক্ষক ইউসুফ আলী।
স/শ