সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ভারতের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি (ভিডিও)

Silk City১ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
ভারতের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি (ভিডিও)

সিল্কসিটি নিউজ ডেস্ক: 

হাজার হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা ভারতের নতুন সংসদ ভবনের ছাদের একটি অংশ দিয়ে পানি চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই অতি বৃষ্টির কারণেই সংসদে পানি চুইয়ে পড়েছে।। অতি বৃষ্টিতে দিল্লিতে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু ও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।।

সংসদ ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সংসদের একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “পুরোনো সংসদ ভবন এটির চেয়ে ভালো ছিল। কেন পুরোনো ভবনে আমরা ফিরে যাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত ১ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা সংসদে পানি চুইয়ে পড়া বন্ধ না হচ্ছে।”

তৃণমূল লোকসভার এমপি মহুয়া মৈত্র এবং কংগ্রেস এমপি মানিকাম ঠাকুরও বিজেপি নিয়ে মজা করেছেন।

অপরদিকে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি এক্সে নতুন সংসদ ভবন নিয়ে কটাক্ষ করে বলেছে, “১২০০ কোটি রুপি দিয়ে তৈরি সংসদকে এখন নির্ভর করতে হচ্ছে ১২০ রুপির একটি বালতির উপর।”

কয়েকদিন আগে হাজার কোটি রুপি দিয়ে তৈরি করা রাম মন্দিরের ছাদ ফেটেও পানি পড়ার ঘটনা ঘটে। এছাড়া দ্রুতগতির বন্দে ভারত ট্রেনের বগির ভেতরও বৃষ্টির পানি আসার ঘটনা ঘটেছে।

সূত্র: এনডিটিভি