সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

বিশ্ব ভালবাসা দিবসে নওগাঁয় পুলিশ সুপারের গোলাপ ফুলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বিশ্ব ভালবাসা দিবসে নওগাঁয় পুলিশ সুপারের গোলাপ ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বিশ্ব ভালবাসা দিবসে নওগাঁয় পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম সাধারণ, পথচারী ও শিক্ষার্থীদের গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়েছেন। মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তিনি এ শুভেচ্ছা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, ডিআইও-১ মোসলেম উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম, ওসি ডিবি জাকিরুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, জেলা ও দায়রা জজ আরিফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. একেএম ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ইলিয়াস হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম নাসিম রেজাসহ বিভিন্ন কর্মকর্তাকে দিবসের ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান তিনি।

স/শ