সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

বিটিভির শিল্পী হলেন নওগাঁর যোগেন্দ্র নাথ প্রামানিক

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বিটিভির শিল্পী হলেন নওগাঁর যোগেন্দ্র নাথ প্রামানিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার অজ-পাড়াগাঁয়ে অযত্ন আর অবহেলায় গড়ে ওঠা এক বনফুলের নাম যোগেন্দ্র নাথ প্রামানিক (৪৬)। তিনি উল্লেখযোগ্য কোন বাগানের ফুল নয়। সাধারন দরিদ্র পরিবারের সন্তান হলেও সুরের জগতে তিনি নিজেকে এক প্রতিভাবান শিল্পী হিসেবে ইতোমধ্যেই ঠাঁই করে নিয়েছেন। বাংলাদেশ টেলিভিষন তাকে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত করে প্রত্যন্ত গ্রামে লুকিয়ে থাকা এক সুর সাধকের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে।

 
গত ১৯ ফেব্রুয়ারি দুপুরের সংবাদের পর বিটিভির নতুন তালিকাভুক্ত ৫ শিল্পীকে নিয়ে আয়োজন করে ‘নবজাগরন’ অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানটি ছিল কবিগুরু রবীন্দ্র ঠাকুরের গান নিয়ে। অনুষ্ঠানে দ্বিতীয় শিল্পী হিসেবে যোগেন্দ্র নাথ প্রামানিক আবেগ জড়িত দরদী কন্ঠে গাইলেন, ‘তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা’। কবিগুরুর গানের বাস্তবতা ঠিক এমনই। কে কোন কাননের ফুল বা বনফুল, কিংবা কে কোন গগনের তারা, বাহ্যিক দৃষ্টিতে কা সত্যেই বুঝা ভার। যোগেন্দ্র নাথ প্রামানিক শুধু মান্দা নয়, গোটা নওগাঁ জেলার মুখ উজ্জল করেছেন। ওই অনুষ্ঠানে শ্রাবনী মিত্র, পূরবী বিশ্বাস, আব্দুর রশিদ ও আবিদা ইসলামও গেয়েছেন পৃথক পৃথক রবীন্দ্র সঙ্গীত।

 
নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রত্যন্ত গ্রামের নাম মদনচক (বানডুবি)। ওই গ্রামের কুবির চন্দ্র প্রামানিক ওরফে কান্দুর পুত্র যোগেন্দ্র নাথ প্রামানিক। ছাত্রজীবন থেকেই তার কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের গান ও কবিতার প্রতি ছিল প্রবল ঝোঁক।

 
সম্প্রতি একান্ত সাক্ষাতকারে যোগেন্দ্র নাথ বলেন, কৈশর থেকে সঙ্গীতের প্রতি তার প্রবল ঝোঁক থাকা সত্বেও দারিদ্রতা তার সঙ্গীত সাধনায় বাধাগ্রস্ত করতে থাকে। এমন সময় গ্রামের শ্রী জ্যোতিষ চন্দ্র মোহন্ত (বুদু) সঙ্গীত চর্চার জন্য তাকে একটি হারমোনিয়াম প্রদান করেন। তার গান শুনে মুগ্ধ হন উত্তরগ্রাম হাই স্কুলের শরীর চর্চা শিক্ষক মথুরকৃষ্ণপুর গ্রামের মোঃ কায়েম উদ্দিন মাষ্টার। প্রথম তিনি রাজশাহী বেতারে ক্যাম্পফায়ার অনুষ্ঠানে যোগেনকে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের সুযোগ করে দেন। সংসার জীবনে ২ কন্যা সন্তানের জনক তিনি।

 
সঙ্গীত পিপাসু ও স্বামীভক্তি পরায়না স্ত্রী যমুনা দেবী প্রামানিকের অনুপ্রেরনায় যোগেন্দ্র নাথ এবার বিটিভির প্রতিযোগীতায় অংশগগ্রহন করে কৃতকার্য হন। দীর্ঘ সুর সাধনার পর বিটিভির তালিকাভুক্ত হতে পেরে যোগেন্দ্র নাথ প্রামানিক তার নিজেকে ধন্য মনে করে জানালেন, নিজের প্রচেষ্টা আর গুরুজনদের আশীর্বাদ তাকে এ পর্যায় নিয়ে গেছে। তিনি বিটিভির অনুষ্ঠান নির্বাহী মোকলেছুর রহমান ও তার সহধর্মিনী লাইজু রহমান হাওয়া বেগমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।
স/শ