সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

বগুড়ায় লেগুনা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক২৩ মে ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় লেগুনা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী লেগুনা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, নন্দীগ্রামমুখী একটি যাত্রীবাহী লেগুনা ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখ থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকিরা আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ওসি চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

রাইজিংবিডি/