সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

প্রশাসনের হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জে দুই স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
প্রশাসনের হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জে দুই স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুই স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা প্রশাসন।

শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার আলীসাহাসপুর গ্রামের আব্দুস শুকুরের সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া মেয়ে আকিয়া খাতুনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ বেঙ্গল রেজিমেন্টে চাকুরিরত এই উপজেলার রাধানগর গ্রামের বাবু মন্ডলের ছেলে রাশেলের সাথে বিয়ের খবরে উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামর”জ্জামান সরদার, অফিসার ইনচার্জ মহসীন আলীসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।

অপরদিকে রাত ১১টার দিকে একই উপজেলার ময়ামারী গ্রামের আব্দুল হকের আদাতলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া মেয়ে সুমাইয়ার রহনপুর এলাকার এক ব্যক্তির সাথে বিয়ের খবরে উল্লেখিত কর্মকর্তাগণ উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, শিশু বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তার প্রতিনিধি হিসেবে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বোঝানো হয় এবং বাল্য বিয়ের আইনী দণ্ডের বিয়য়েও বলা হলে এ বিয়ে থেকে উভয় পরিবার সরে আসেন।

স/শ