সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা
নওগাঁ

পোরশা সীমান্তে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পোরশা সীমান্তে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি:
পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে নাঈমুল ইসলাম ও জিয়াউর রহমান নামে দুই বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহীনি (বিএসএফ)। বিএসএফ –এর হাতে আটক নাইমুল পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে। জিয়াউর রহমান একই উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মহুবুলের ছেলে।

শনিবার সকালে তাদের ধরে নিয়ে যায় এবং দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নাইমুল ও জিয়াউর সীমান্ত এলাকায় গরু আনতে যায়। এসময় ভারতের ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে বিষয়টি বিজিবিকে জানানো হয়।

এ বিষয়ে ১৪ বিজিবির সহ অধিনায়ক মেজর আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, আটককৃতদের ফিরিয়ে আনার জন্য ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে। বিকেলে পতাকা বৈঠক আহবান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে জানান তিনি।

 

স/আ