সদ্য প্রকাশিত
সাইয়্যিদুল ইস্তেগফার পাঠের অবিশ্বাস্য ফজিলত রিজিকে বরকত ও গুনাহ মাফের অনন্য আমল পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন
আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারধসে নিহত ১৪

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তানে তুষারধসে নিহত ১৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার শেরশাল এলাকায় রোববার ব্যাপক তুষারধসে নিহত হয়েছেন ১৪ জন।

চিত্রাল স্কাউটস কমান্ড্যান্ট কর্নেল নিজামউদ্দিন শাহ জানিয়েছেন, তুষারের নিচে চাপা পড়া ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫টি বাড়ি তুষারে ঢাকা পড়েছে এবং পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ডন অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

কর্নেল শাহ জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় জন নারী, ছয়জন শিশু ও দুজন পুরুষ। তবে এখনো পর্যন্ত জানা যায়নি, ঠিক কতজন লোক তুষারধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই দিনে চিত্রালে ব্যাপক তুষারপাত হয়েছে। বেশ কিছু পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেও অনেকে ঘরবাড়ি ছেড়ে যায়নি।

সূত্র: রাইজিংবিডি