সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ ২ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ এবং ১২ শাওয়াল ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা ২ ও ৮। শুভ বার শনি ও সোম। শুভ রত্ন মুক্তা ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল, ধৈর্যশীল ও অধ্যবসায়ী। দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে আপনার। আপনি কর্তব্যপরায়ণ ও আপসহীন মনোভাবের অধিকারী। নিজের দুঃখ-কষ্ট ও ঝামেলা সম্পর্কে অভিযোগ করা আপনি পছন্দ করেন না। আপনি সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। পরিবেশ ও ঘটনাপ্রবাহ আপনার সাফল্যকে বিলম্বিত করবে। আপনার জীবন হয়ে উঠতে পারে নিয়তিনির্ভর। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী আল স্টেইন লি, গভর্নর জেমস ক্যাগনি, জ্যোতির্বিদ জর্জ ল্যামার্ত্রে, ডলি জহুর প্রমুখ।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। স্বভাব চরিত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। বিকেল বেলায় পরিস্থিতি অনুকূল থাকবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বদনাম সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিপদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে। ভুল বোঝাবুঝির কিছু থাকলে তা মিটে যেতে পারে। অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। শরীর ভালো যাবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ধর্মীয় কাজকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল না ভাবলেই ভালো করবেন। সীমা লঙ্ঘনের চেষ্টা ক্ষতিকর হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পুরোনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। গলায় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় মোটামুটি ভালো যাবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে। ব্যক্তিত্ব দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় অনুকূল থাকবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো সৎ মানুষের সান্নিধ্যে উপকৃত হতে পারেন।
সূত্র: এনটিভি









