সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

পত্নীতলায় পুলিশ-র‌্যাবের অভিযানে গ্রেফতার ৬

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পত্নীতলায় পুলিশ-র‌্যাবের অভিযানে গ্রেফতার ৬

পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযানে ৬জন মাদকসেবীকে গ্রেফতার করেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। পরে আসামীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদ- প্রদান করা হয়।

থানা ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে আটককৃতরা হলেন- পত্নীতলা উপজেলার মধইল বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪৩), পতœীতলা উপজেলার দিবর গ্রামের সাইফুদ্দিনের ছেলে আনিছুর বাবু (৩০), সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোকলেছুর রহমান (৫০), মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আতাব আলীর ছেলে সেকেন্দার আলী (৬১)।

পরে ভ্রাম্যমাণ আদালতে মোকলেছুর রহমানের কাছ থেকে ৫ হাজার, আনিছুর বাবুর কাছ থেকে ৫ হাজার, সেকেন্দার ও রফিকুলের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রোববার সকালে পতœীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের আব্দুল গফুরের ছেলে রিপন হোসেন (২৫) ও ঘোষনগর ইউনিয়নের উত্তর কমলা বাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহাদত হোসেনের (২৪) কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ কোতালী এলাকার স্বপনের পুকুর পাড় থেকে হাতে-নাতে আটক হন। পরে  ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, ওই দুই জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক উপরোক্ত বিষয়টির সত্যতা স্বীকার করেন।

পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিম উদ্দিন উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরেই আসমিদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

স/আ