সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহনযোগ্য করতে সরকার স্মার্ট আইডি কার্ড চালু করেছে

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহনযোগ্য করতে সরকার স্মার্ট আইডি কার্ড চালু করেছে

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বস্ত্র ও পাট মন্ত্রী মুহঃ ইমাজ উদ্দীন প্রামানিক বলেছেন বর্তমান সরকার নির্বাচনকে আরও স্বচ্ছ এবং গ্রহনযোগ্য করতে স্মাট আইডি কার্ড সিস্টেম চালু করছে।এই সিস্টেমে নির্বাচনে কারচুপি কিংবা ভুয়াভাবে ভোটপ্রদান করার আর কোন সুযোগ থাকবেনা। ইতোপূর্বে বিএনপি অপশক্তি জামাতকে সাথে নিয়ে ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার তৈরী করে ক্ষমতায় আসার নীল নকসা বাস্তবায়নের চেষ্টা করেছিল। কিন্তু বর্তমান সরকার ঐসব ভুয়া ভোটার সনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করেছে।

শনিবার বেলা ১১টায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেছেন। মান্দা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম।

এ সময় ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, বেলাল হোসেন খান, নওফেল আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ উন্নত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে অনেকটা সফলতা অর্জন করেছেন। আগামী ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। সারা দুনিয়ায় বাংলাদেশের প্রভুত উন্নয়ন এখন চোখে পড়ার মত।

মন্ত্রী বলেন সরকার পর্যায় ক্রমে সকল ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ও আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেই। এই জন্য তৃনমুল পর্যায়ের ইউনিয়ন পরিষদের কাঠামোকে শক্তিশালি করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউপি চেয়ারম্যানদের গঠনমুলক ভুমিকা রাখার আহবান জানান।
স/শ