সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত 
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পরীক্ষা। উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৪টি, দাখিলে ১ এবং ভোকেশনালে ১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর উপজেলায় এসএসসিতে মোট ছাত্র-ছাত্রী ১ হাজার ৮২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮ জন। দাখিলে মোট ছাত্র-ছাত্রী ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৭ জন। ভোকেশনালে মোট ছাত্র-ছাত্রী ২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুপস্থিত।
নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষা শুরুর পর উপজেলার ৬টি কেন্দ্র পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রূপম দাস।
 রূপম দাস বলেন, সকাল থেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্বাবধানে ৬ টি  কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষা গ্রহণ করেছি।