সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নয়া কমিটির শোভাযাত্রা

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নয়া কমিটির শোভাযাত্রা
নিয়ামতপুর প্রতিনিধি:
“মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করাই আমাদের অঙ্গীকার ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নয়া কমিটি উপজেলা শাখার আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা উপলক্ষে রোববার দুপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নয়া কমিটির পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি আনোয়ার রিজভী। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন কমিটির সভাপতি ও জেলা আওয়ামী সদস্য প্রকৌশলী তৃনা মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আশফুৎদৌলা মিলন, দপ্তর সম্পাদক সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক জীবন মজুমদার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা এদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোকপাত করেন এবং ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযোদ্ধার সন্তানরা অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় পতাকা, রংবেরঙের প্লেকার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।