সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে বাংলা নববর্ষ উদযাপন 

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
নিয়ামতপুরে বাংলা নববর্ষ উদযাপন 
নিয়ামতপুর প্রতিনিধি:
বাদ্যের তালে তালে নাচছে সবাই। হৈ হৈ রবে গোল হয়ে ঘুরছে। সবার হাতে লাঠি। বাদ্যের তাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল লাঠিতে লাঠিতে লড়াই। নওগাঁর নিয়ামতপুরে এমন গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে  সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল মাঠে অগণিত দর্শনার্থী উপভোগ করে সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ “লাঠিখেলা “।
পহেলা বৈশাখের আরেক আকর্ষণ ছিল হাঁস খেলা। লাঠিখেলা শেষে উপজেলা পরিষদ পুকুরে হাঁস খেলায় অংশগ্রহণ করেন নানা বয়সী লোকজন।
এছাড়া উপজেলা পরিষদ স্হায়ী মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার, বিমল চন্দ্র প্রামানিক;
সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়াও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা ও পান্তা খাওয়ার আয়োজন করে।
এছাড়া দিবসটি উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় শোভাযাত্রা,  আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।