সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৪২ মিনিট পড়া
নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন


নিয়ামতপুর প্রতিনিধি:
সারাদেশের মতো নওগাঁর নিয়ামতপুরেও দোল উৎসব উদযাপন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবটি  হোলি উৎসব নামেও পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তাঁর সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের( বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগরকীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে রং বা ‘আবির’

সোমবার সকালে উপজেলার ভাবিচা গ্রামে গিয়ে দেখা যায়, সারা গায়ে আবির মেখে গ্রামের সবাই মিলে মেতেছে দোল উৎসবে।

কেউ কেউ ৫ থেকে ১০ জনের দল তৈরি করে  রাধাকৃষ্ণ সাজিয়ে সারা গ্রামে ঘুরছেন। সবার গালেমুখে আবিরের রং। মেখেছে সারা গায়েও।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী  তন্ময় ভৌমিক জানান, আমরা ৫ জন মিলে একটি দল তৈরি করে আবির নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি।

এসএসসি পরীক্ষার্থী অপু প্রামানিক জানান, আমরা ২০ জন মিলে একটা দল তৈরি করেছি।আমরা গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ির সবাইকে  আবির মাখিয়ে দিচ্ছি।

মানিক মন্ডল জানান (৪০) জানান, আমাদের গ্রামে অনেক বছর ধরে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আমরা ১০ জনের একটি দল করে রাধাকৃষ্ণ সাজিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরছি। সঙ্গে রয়েছে খোল করতালের বাদ্য-বাজনা।